শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে আলি’র অ্যাওয়ার্ড জয়

আদনান আল রাজীব I ছবি : সংগৃহীত
আদনান আল রাজীব I ছবি : সংগৃহীত

জার্মানির ব্রেমেনে লাল-গালিচায় উড়ল লাল-সবুজের বিজয় নিশান! বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ মঞ্চ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র এই বিশ্বজয় কেবল রাজীবের নয়, বরং আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের সৃজনশীল শক্তির এক দাপুটে পদধ্বনি হিসেবেই দেখছে চলচ্চিত্র বিশ্লেষকরা।

জানা যায়, সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর গল্পকে সৃজনশীলভাবে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য দেশীয় চলচ্চিত্রের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল। আদনান আল রাজীবের এই আন্তর্জাতিক স্বীকৃতি আগামীতে তরুণ নির্মাতাদের বিশ্বমানের কাজ করতে আরও অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের। তবে গৌরবময় এই অর্জনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, গল্পের বুনন আর শৈল্পিক কারিশমা থাকলে সীমানা পেরিয়ে বিশ্বজয় করা কেবল সময়ের ব্যাপার মাত্র।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X