বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কারিনাকে লিভার দিচ্ছেন ভাই, চিকিৎসা চলছে চেন্নাইয়ে

কারিনা কায়সার । ছবি : সংগৃহীত
কারিনা কায়সার । ছবি : সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউর হয়ে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কায়সার হামিদ জানান এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। আর বোনের সম্ভাব্য লিভার দাতা হিসেবে সাথে রয়েছেন দুই ভাই মোস্তফা ও সাদাত। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে।

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই দোয়া করবেন গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়েকে দেশের বাইরে নেওয়া হয়েছে। আমি আপাতত দেশে রয়েছি কিছু জরুরি কাজ গুছিয়ে নিতে এবং চিকিৎসার বিশাল ব্যয়ভার মেটানোর জন্য অর্থের জোগাড় করতে। তবে পরিবারের বাকিরা কারিনার পাশেই আছে।’

এদিকে গণমাধ্যমকে তিনি জানান চেন্নাইয়ে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। তার কথায়, ‘আগে ফুসফুসের সমস্যাটা সামাল দিচ্ছেন। এরপর লিভারে অপারেশন করা হবে। প্রেশার নিয়ন্ত্রণে আছে। হৃৎপিণ্ড কিডনিসহ বাকি সব ঠিক আছে।’

কায়সার হামিদ আরও জানান দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। বর্তমানে ধাপে ধাপে তার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করা হচ্ছে। ফুসফুসে জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে লোপা কায়সার বলেন, ‘একই সঙ্গে তার লিভারে ভাইরাস সংক্রমণও রয়েছে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আগে তাকে স্থিতিশীল করতে হবে কারণ বর্তমান অবস্থায় লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মত শারীরিক সক্ষমতা তার নেই।’

পরিবার সূত্রে জানা গেছে কিছুদিন ধরেই কারিনা অসুস্থ বোধ করছিলেন। শুরুতে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস এ তে আক্রান্ত হন। কারিনার আগে থেকেই ‘ফ্যাটি লিভার’ এর সমস্যা ছিল। সংক্রমণের ফলে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়। জীবন বাঁচাতে তাকে তখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১০

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১২

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৩

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৪

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৫

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৬

হুহু করে কমছে তেলের দাম

১৭

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৮

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৯

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২০
X