বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৪১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিধ্বস্ত লুকে কারাগারে শাকিব : প্রকাশ্যে রকস্টারের গান পিরিতি

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর মুক্তি পেল সিনেমাটির প্রথম গান ‘পিরিতি’।

মঙ্গলবার ১২ মে সন্ধ্যা ৭টার দিকে মুক্তি পায় গানটি। পুরো গানটি চিত্রায়িত হয়েছে কারাগারে। গানটি প্রকাশ করে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা’। ‘পিরিতি’ গানে শাকিব খানকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। শাকিব কেন জেলে গেলেন তা নিয়েও দর্শকদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে যদিও তা এখনো অজানা।

‘পিরিতি’ গানের কথা লিখেছেন হাসান রোবায়েত সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটি গাওয়ার পাশাপাশি পর্দায়ও দেখা গেছে সংগীতশিল্পী পান্থ কানাইকে।

গানটি মুক্তির পর মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। গানের কথা গায়কি সুর সংগীত ও শাকিবের অভিনয়েরও প্রশংসা করছেন সবাই। ১৭ ঘণ্টায় গানটি দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার।

‘রকস্টার’ সিনেমায় শাকিব খান কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রের প্রয়োজনে ওজন কমিয়েছেন নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন। গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর রকস্টার চরিত্রে শাকিব খানের ভিন্ন লুক দর্শক ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। দেশ-বিদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে।

সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া আছে রাজীব হাসান হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। আজমান রুশোর গল্পে নির্মিত সিনেমাটিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম উত্থান-পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

১০

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১১

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১২

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১৩

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৪

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৫

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৬

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৭

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৮

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৯

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

২০
X