বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

হিরো আলম ও অনন্য মামুন। ছবি - সংগৃহীত
হিরো আলম ও অনন্য মামুন। ছবি - সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফাঁস হওয়া একটি কথোপকথন। নির্বাচন স্থগিত করতে হিরো আলমকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। ফাঁস হওয়া একটি ভয়েস রেকর্ড থেকে এমনটাই জানা গেছে। অডিওটিতে হিরো আলমের উদ্দেশ্যে অনন্য মামুনকে বলতে শোনা যায়, সদস্যপদ না পেলে মামলা করে নির্বাচন বন্ধ করে দাও এবং এজন্য আইনজীবীর ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দেন তিনি। নির্বাচন সামনে রেখে প্রকাশ্যে আসা এই কথোপকথন বিএফডিসিপাড়ায় নতুন করে প্রশ্ন ও আলোচনা উসকে দিয়েছে। অডিও ক্লিপে অনন্য মামুনকে বলতে শোনা যায়, 'ভয় পেয়ো না, তুমি বগুড়ার ছেলে। তোমার সদস্যপদ না দিলে মামলা করে নির্বাচন বন্ধ করে দাও। আমি উকিল ঠিক করে দেব। '

সেসময় অনন্য মামুনের এ পরামর্শের সঙ্গে সহমত পোষণ করে হিরো আলম বলেন, 'আমি উকিলের সঙ্গে কথা বলব। টাকা জমা দেওয়ার জন্য সবার কাছে গেছি, কিন্তু সবাই শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠিয়েছে। সমস্যা নেই, আমিও নির্বাচন বন্ধ করার জন্য কোর্টে আপিল করব।'

অডিওর সত্যতা নিশ্চিত করে হিরো আলম গণমাধ্যমে বলেন, 'আমি কেন সদস্য হতে পারব না? আমি সাতটি সিনেমায় অভিনয় করেছি। অনেকেই দু-একটি সিনেমা করেই সদস্য হয়েছেন। আমি যদি ন্যায়বিচার না পাই, তাহলে আইনি নোটিশ পাঠাব। অনন্য মামুন আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। '

অন্যদিকে, অডিওর সত্যতা স্বীকার গণমাধ্যমে অনন্য মামুন বলেন, 'আমাদের একটি গ্রুপ কনভারসেশনে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে অনেকেই কথা বলেছেন। আমিও ওর পাশে থাকার কথা বলেছি। পরে বিষয়টি আমরা নিজেদের মধ্যেই সমাধান করেছি।'

বলে রাখা ভালো, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ না পেয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম। তারই পরিপ্রেক্ষিতে অনন্য মামুনের সঙ্গে কথা হয় হিরো আলমের। কথোপকথনের সেই অডিও সামনে আসার পর শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১১

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১২

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১৩

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৪

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৫

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১৬

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

১৭

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১৮

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

১৯

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

২০
X