কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

এমপি মনিরুল হক চৌধুরী ও মুফতি ফয়জুল করীম
এমপি মনিরুল হক চৌধুরী ও মুফতি ফয়জুল করীম | ছবি কোলাজ: কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ঘটনায় বিব্রত হওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, তার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তবে এ বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং কে বা কারা মামলাটি দায়ের করেছেন, সে সম্পর্কেও তার কোনো জানা নেই।

তিনি বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।’

এমপি মনিরুল জানান, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান এবং মামলা প্রত্যাহারের বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীরা তাকে জানিয়েছেন, বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন।

তিনি আরও জানান, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ফেসবুক পোস্টে মনিরুল হক চৌধুরী উল্লেখ করেন, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, ‘আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।’

এর আগে, এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে গত শনিবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মুফতি ফয়জুল করীমসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে বুধবার (২৪ জুন)।

এদিন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার খবর প্রকাশের পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে এই পোস্ট দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১০

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১১

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

১৩

কী ঘটেছিল কারবালায়?

১৪

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১৫

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১৭

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৮

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৯

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

২০
X