বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’র পোস্টার। ছবি - সংগৃহীত
‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’র পোস্টার। ছবি - সংগৃহীত

তুরস্কের বহুল আলোচিত ঐতিহাসিক মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় দর্শকদের সামনে আসছে। বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি ও দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচার শুরু হবে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে সিরিজটি প্রচার করা হবে।

দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই মেগাসিরিজে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, নেতৃত্ব, সংগ্রাম ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক দূরদর্শিতা, সামরিক কৌশল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা অধ্যায় এতে স্থান পেয়েছে।

তুরস্কে সম্প্রচারের পর থেকেই বিশাল বাজেটের সেট নির্মাণ, মনোমুগ্ধকর সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের কারণে সিরিজটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

সংবাদ সম্মেলনের শেষ পর্বে বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের জন্য একটি র‍্যাফেল ড্ররও আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে এসি, টেলিভিশন ও স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

১০

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

১১

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

১২

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

১৩

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

১৪

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১৫

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১৬

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১৭

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৮

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৯

ঝুটের গোডাউনে আগুন

২০
X