স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:৪৫ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

ডাচদের সঙ্গে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

সিরিজের ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
সিরিজের ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে ক্রিকেটপ্রেমীরা মাঠে গিয়ে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। এ ছাড়া টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে খেলা দেখার সুবিধাও থাকবে।

বাংলাদেশের দুই জনপ্রিয় চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি সিরিজের ব্রডকাস্ট করবে। অনলাইনে খেলা সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, যা পাকিস্তানেও সম্প্রচার করবে। ভারতের দর্শকদের জন্য খেলা থাকবে ফ্যানকোডে, আর বিশ্বের অন্যান্য দেশের ভক্তরা খেলা দেখতে পারবেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

নির্ধারিত ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় এবার বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে। তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর টাইগাররা সরাসরি এশিয়া কাপ ২০২৫ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে। ডাচদের বিপক্ষে লিটনদের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। আগামী বিশ্বকাপ উপমহাদেশের দুই দেশ—ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তাই স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে ডাচ ক্রিকেটাররা।

বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১১

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৩

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৪

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৫

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৭

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৮

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

২০
X