কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আবারও হবে ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতা

‘মি. ওয়ার্ল্ড’ ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার পোস্টার। ছবি : সংগৃহীত
‘মি. ওয়ার্ল্ড’ ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার পোস্টার। ছবি : সংগৃহীত

দেশে চলতি বছর আবারও ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’ শিরোনামে এর আয়োজন করছে এরিস্টক্রাট ইভেন্টস। এর আগে ২০১৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান আয়োজন করেছিল এক্সপোজার লিমিটেড।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-এর জয়ীদের পরিচয় করিয়ে দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই ছেলেদের বিষয়ে এই ঘোষণা দেন দুটি আয়োজনের লাইসেন্স ওনার মেহেদী হাসান।

তিনি জানান, মেয়েদের পাশাপাশি ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আয়োজন করা হবে। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের দিকে এই আয়োজন শুরু হতে পারে। তার আগে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবেন তারা।

২০১৯ সালে ছেলেদের ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন চট্টগ্রামের মেহেদী হাসান ফাহিম। যৌথভাবে প্রথম রানারআপ হ‌য়ে‌ছিলেন মাহা‌দী ও হা‌নিফ। যৌথভা‌বে দ্বিতীয় রানারআপ হ‌য়ে‌ছিলেন আহসান রাজ ও হামজা খান চৌধুরী।

এবারের প্রতিযোগিতা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশা করা হচ্ছে। আগ্রহীদের এখন থেকে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিচ্ছেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X