বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক গ্রহণ

আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক গ্রহণ। ছবি : সংগৃহীত
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক গ্রহণ। ছবি : সংগৃহীত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেন। আইয়ুব বাচ্চুর পক্ষে পদকটি গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

পদক গ্রহণের পর ব্যান্ড দল ‘এলআরবি’-এর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, এই রাষ্ট্রীয় সম্মান কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; এটি আইয়ুব বাচ্চুর আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। রক সংগীতের যাত্রাপথে তার সৃজনশীলতা ও স্বকীয়তা দেশের সংগীতধারাকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করেছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র যখন একজন শিল্পীর অবদানকে মূল্যায়ন করে, তখন পুরো সংগীতাঙ্গনই সম্মানিত বোধ করে। এই স্বীকৃতি আগামী দিনের তরুণ সংগীতশিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইয়ুব বাচ্চুর পরিবার আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে তার নামের সঙ্গে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ও যুক্ত হবে।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, ‘আইয়ুব বাচ্চু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সুর, সাহস ও স্বপ্ন রয়ে গেছে। সেই স্বপ্নই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।’ উল্লেখ্য, এবার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আইয়ুব বাচ্চুসহ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’-কে একুশে পদক প্রদান করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X