বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তানজীবকে নিয়ে বিভ্রান্তিকর খবর, সাবধান করলেন স্ত্রী

তানজীব সারোয়ার ও তার স্ত্রী সাবা সানজিদা রহমান । ছবি - সংগৃহীত
তানজীব সারোয়ার ও তার স্ত্রী সাবা সানজিদা রহমান । ছবি - সংগৃহীত

সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন ফেসবুক পেজ থেকে ‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’ লিখে পোস্ট দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তকর। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সানজিদা বলেন, ‘উচ্চ রক্তচাপে আইসিইউতে ভর্তি আছেন তানজীব। তার আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ তারিখ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি থেকে এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ।’

তিনি আরও বলেন ‘যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এ সময় গায়কের স্ত্রী জানান, এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকলে আইনি ব্যবস্থা নেবেন তারা। সানজিদা বলেন, ‘এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’—গানগুলো দিয়ে আলোচনায় আসেন তানজীব সারোয়ার। গত বছর ১১ অক্টোবর সাবা সানজিদা রহমানের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১০

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৩

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৪

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৫

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৭

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৮

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৯

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X