

৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে। যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই এর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় তাকে। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে৷ তবে, প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।