বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও টিভি পর্দায় ইমরান শো

ইমরান শো'র শিল্পীবৃন্দ। ছবি - এটিএন বাংলার সৌজন্যে
ইমরান শো'র শিল্পীবৃন্দ। ছবি - এটিএন বাংলার সৌজন্যে

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সংগীত বিচিত্রানুষ্ঠান ‘ইমরান-শো, বকুলও চন্দনে গানের বন্ধনে’। তৃতীয়বারের মতো এটিএন বাংলার ঈদ আয়োজনে অনুষ্ঠানটি প্রচার হয়। চ্যানেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি ফের প্রচার করা হবে। এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া সাতটি গান নিয়ে।

এবারের ঈদ পর্বে শোনা গেছে চন্দন সিনহার কণ্ঠে তিনটি নতুন গান। পাশাপাশি চন্দনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা এবং আতিয়া আনিসা। এ ছাড়া তারই গাওয়া একটি গান করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি চন্দনের ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি দর্শক উপস্থিতিতে গেয়েছেন ইমরান মাহমুদুল।

এবারের পর্বে চমক হিসেবে ছিল গীতিকবি কবির বকুলের কণ্ঠেও চন্দনের একটি গান। এবারের পর্বে প্রথমবার রাখা হয়েছিল দর্শক উপস্থিতি। গানের মাঝে কথোপকথনে অংশগ্রহণ করছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী ও গীতিকবি লিটন অধিকারী রিন্টু।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘দর্শক অনুষ্ঠানটি পছন্দ করায় তৃতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থেকেছি ও উপস্থাপনা করছি। তা ছাড়া আমার বকুল ভাই ও চন্দনদার সঙ্গে আমার রসায়নটাও চমৎকার। তাই এই শোতে আমি বেশ সাবলীলভাবেই কাজটা করতে পারি।’ ‘ইমরান শো’ অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X