বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

ইমরান মাহমুদুল। ছবি : সংগৃহীত
ইমরান মাহমুদুল। ছবি : সংগৃহীত

সুখবর দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল। প্রথমবারের মতো বাবা হলেন তিনি। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

ইমরানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন ও সংগীতশিল্পী মোহাম্মদ মিলন।

মিলন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।”

এর আগে, ২০২৩ সালের ২৪ মে পারিবারিকভাবে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান। বিয়ের আড়াই বছরের মাথায় তাদের ঘর আলো করে এলো নতুন অতিথি।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন ইমরান মাহমুদুল। এরপর একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। গত এক যুগে দেশের অন্যতম সফল এই সংগীতশিল্পী উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X