বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনীতিতে আসছেন শিল্পী রিজিয়া পারভীন

শিল্পী রিজিয়া পারভীন । ছবি - সংগৃহীত
শিল্পী রিজিয়া পারভীন । ছবি - সংগৃহীত

সংগীতশিল্পী রিজিয়া পারভীন। শোবিজ দুনিয়ায় শিল্পী হিসাবে তার স্থায়ী অবস্থান রয়েছে। এবার তিনি আসতে চলেছেন রাজনীতির ময়দানে। নিজেই এ ঘোষণা দিয়েছেন রিজিয়া। সম্প্রতি তিনি আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমে রিজিয়া তার আগামীর পরিকল্পনা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা জানান। তিনি তার নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার তিনি সরাসরি সংসদীয় প্রক্রিয়ায় দেশের মানুষের সেবা করতে আগ্রহী।

রিজিয়া পারভীন বলেন, 'আমার বাড়ি কিশোরগঞ্জ। ওখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই আমি নির্বাচিত হতে চাই। অবশ্যই আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি যেহেতু একজন শিল্পী, সংস্কৃতি অঙ্গন নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমি আমার এলাকায় অনেক কাজ করেছি। প্রথমবার মনোনয়ন পেলে আমার কাজ হবে নারীদের নিয়ে কাজ করা, সংস্কৃতি নিয়ে কাজ করা।'

সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন তার দুটি প্রধান অগ্রাধিকারের কথা—নারী অধিকার এবং সংস্কৃতি।

সংগীতশিল্পী হিসেবে দেশজুড়ে রিজিয়া পারভীনের ব্যাপক পরিচিতি রয়েছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। এবার সুরের ভুবন ছাড়িয়ে সংসদের আসনে বসে জনগণের সেবা করাই তার বড় লক্ষ্য।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X