তামজিদ হোসেন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

রাজিব আহমেদ রাজু । ছবি : সংগৃহীত
রাজিব আহমেদ রাজু । ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ এবং দেশে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করার দাবিতে আজ টিএসসিতে শিল্পী, লেখক এবং অ্যাক্টিভিস্টদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। আর এই কনসার্টে বিশ্বজুড়ে যুদ্ধ নয়, বরং শান্তির বার্তা নিয়ে এই আয়োজনে যোগ দিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘সহজিয়া’।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে এই কনসার্টের আয়োজন করা হয়।

আয়োজনে শুরুতে বক্তারা এই অনুষ্ঠানের বিষয় বস্তু সম্পর্কে আলোকপাত করেন। সেসময় বক্তারা বলেন, আপনারা সবাই দেখেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার দোসররা কিভাবে ফিলিস্তিন নামক একটি রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাইছে এবং বোমার আঘাতে নারী, শিশু , পুরুষ সবাই কিভাবে ক্ষত বিক্ষত হচ্ছে আপনাদের চোখের সামনে সেটা স্পষ্ট।

এদিকে মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব আমাদের দেশেও দেখতে পাচ্ছি। তারা আমাদের দেশে বিভিন্ন রকম চুক্তি করে তাদের সাম্রাজ্যবাদের জানান দিচ্ছে, পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে। তাঁরা চাইছে বাংলাদেশের কোনো শিল্প যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাই আমাদের এখন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং অবলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

এদিকে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্টে যোগদান প্রসঙ্গে ‘সহজিয়া’ ব্যান্ডের মুখপাত্র রাজু কালবেলাকে বলেন, ‘এ পৃথিবীর নাগরিক হিসেবে আমরা কোথাও যুদ্ধ চাই না। যুদ্ধের বিপরীতে শান্তির জন্য যেখানে কেউ দাঁড়াবে আমরা সেটারই পক্ষে।‘

তিনি আরও বলেন, যেহেতু আমাদের দেশে একটা আয়োজন হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে তাই ব্যান্ড ‘সহজিয়া’ সেখানে পারফর্ম করছে।

উক্ত অনুষ্ঠানে ‘সহজিয়ার’ পাশাপাশি পারফর্ম করছে অরূপ রাহী, আহমেদ হাসান সানী,ইলা লা,ওয়ারদা আশরাফ,কফিল আহমেদ,কুয়াশা মূর্খ,কোরাস, দা কমরেডস,বাংলা ফাইভ,মান্ডে,সমগীত,সূচি মারমাসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X