বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে আসছে নিজাম-স্বরলিপির ‘কে তুমি’

সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি ও নিজাম উদ্দিন। ছবি- সংগৃহীত
সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি ও নিজাম উদ্দিন। ছবি- সংগৃহীত

প্রতি বছর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। শিল্পীরা প্রকাশ করেন নতুন নতুন গান। এবারও ব্যতিক্রম হয়নি। কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘কে তুমি’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি ও নিজাম উদ্দিন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর নিজাম উদ্দিনের। ‘কে তুমি’ শিরোনামের এ গানের সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

গানটি প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, ‘গানটির কথা সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আমার সঙ্গে গেয়েছেন স্বরলিপি। উনি সুকণ্ঠী। এখানেও দারুণ গেয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’

স্বরলিপি বলেন, ‘সুন্দর একটি গান। ফিল্মি স্টাইলের। গাইতে বেশ ভালো লেগেছে। নিজাম ভাইয়ের কথা-সুরের সঙ্গে সুমন কল্যাণ দাদার সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সুমন কল্যাণ বলেন, ‘উৎসবে মানেই অবসর। আর অবসরে শোনার উপযুক্ত গান এটি। নিজাম উদ্দিন ভাইয়ের কথা-সুরের সঙ্গে তার গায়কীর সুন্দর সম্মিলন ঘটেছে। স্বরলিপি বরাবরই ভালো গায়। এখাানেও ব্যতিক্রম ঘটেনি। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’

গানটি প্রকাশ পাবে ঈদের দিন ২৮ মে সন্ধ্যায়। এদিন মেলোডাইভ (Melodive) নামের একটি ইউটিউব চ্যানেলে গানটির একটি লিরিক্যাল ভিডিও মুক্তি দেওয়া হবে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X