স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হারালেন তারকা পেসার এবাদত হোসেন

বাবার সঙ্গে এবাদত হোসেন। ‍ছবি : সংগৃহীত
বাবার সঙ্গে এবাদত হোসেন। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ চলাকালে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে হৃদ‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই খবর পাওয়ার মধ্যেই বাংলাদেশি এক ক্রিকেটারকে নিয়ে এলো দুঃসংবাদ।

মারা গেছেন জাতীয় দলের তারকা পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। জাতীয় ক্রিকেট লিগে সিলেট দলের ম্যানেজার আলী ওয়াশিকুজ্জামান এবাদতের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পেসার এবাদতের বাবা ছিলেন সাবেক বিজিবি সদস্য। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কিছুটা অসুস্থবোধ করলে এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণমাধ্যমকে এবাদত বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসাও চলছিল। হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনো কল্পনা করিনি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X