বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় টেইলর সুইফট, সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার

টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরিতে ‘ফোর্বস’ ম্যাগাজিনের জুড়ি নেই। সাধারণত এই তালিকায় ব্যবসায়ী বা প্রযুক্তি খাতের ধনকুবেরদের আধিপত্য থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে বিনোদন দুনিয়ার তারকাদের দাপটও সেখানে বাড়ছে। সম্প্রতি ফোর্বস তাদের বিশেষ ‘আইকনোক্লাস্ট ৫০’ তালিকা প্রকাশ করেছে, যেখানে নিজেদের শিল্প ও ব্যবসায় বৈপ্লবিক পরিবর্তন আনা ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়েছে। আর এই তালিকায় এক অবিশ্বাস্য কীর্তি গড়ে বাজিমাত করেছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট।

ফোর্বসের হিসাব অনুযায়ী, সুইফটের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারে। এর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

ফোর্বসের এই তালিকায় ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প কিংবা ওয়ারেন বাফেটের মতো শত বিলিয়নেয়ারদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন বিয়ন্সে, ব্যাড বানি, দ্য উইকেন্ড এবং লস অ্যাঞ্জেলেস ডজার্সের তারকা পিচার শোহেই ওতানির মতো বিনোদন ও ক্রীড়া জগতের বৈশ্বিক তারকারা।

টেইলর সুইফটের এই অবিশ্বাস্য উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ২০২৩-২৪ সালের রেকর্ডব্রেকিং ব্লকবাস্টার ‘ইরাস ট্যুর’ এবং একের পর এক হিট অ্যালবাম। বিশেষ করে তার সাম্প্রতিক অ্যালবাম ‘টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ এবং ২০১৫ সালের শেষের দিকে মুক্তি পাওয়া ব্যাপক জনপ্রিয় ‘দ্য লাইফ অব আ শোগার্ল’, সেই সঙ্গে নিজের পুরনো গানের রি-রেকর্ডিং সংস্করণগুলো তাকে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ফোর্বস তাদের প্রতিবেদনে জানায়, ২০২০ সালে নিজের গানের স্বত্ব বা মাস্টার্স পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়ে টেইলর সুইফট মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়েছিলেন। এর ফলে রয়্যালটির সিংহভাগ সরাসরি তার পকেটে আসতে শুরু করে, যা অন্য শিল্পীদেরও নিজেদের গানের মালিকানা বুঝে নিতে অনুপ্রাণিত করেছে। ২০২৪ সালে ‘ইরাস ট্যুর’-এর মাধ্যমে সুইফট প্রথম বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করেন। এই ট্যুরটি ২.২ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সবচেয়ে সফল কনসার্ট ট্যুর হিসেবে রেকর্ড গড়ে।

এই আয়ের একটি বড় অংশ দিয়ে সুইফট আনুমানিক ৩৬০ মিলিয়ন ডলারে তার পুরনো গানের আসল মাস্টার্সগুলো কিনে নেন। ফলশ্রুতিতে, ২০২৬ সালের মার্চের মধ্যে তার মোট সম্পদ দ্বিগুণ হয়ে ২ বিলিয়ন ডলারে পৌঁছায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X