বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাসখানেক আগে প্রকাশিত তার গান ‘লোকে বলে’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে গানটির ভিউ এরই মধ্যে প্রায় ৬০ লাখ ছাড়িয়েছে। গানটির এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে নতুন আমেজে আবারও গানটি গেয়েছেন ফারিয়া।

ধীরলয়ের এই বিশেষ সংস্করণের সঙ্গে প্রকাশ করেছেন একটি ভিডিও, যেখানে তাকে লন্ডনের বিভিন্ন সড়কে সাদা পোশাকে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে ফারিয়া লেখেন, “ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। ‘লোকে বলে’ এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।”

প্রকাশের মাত্র চার ঘণ্টায় ভিডিওটি প্রায় সাত লাখ ভিউ পেয়েছে। পাশাপাশি এতে ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ শতাধিক মন্তব্য জমা পড়েছে। ‘লোকে বলে’ গানের কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। গানটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

প্রসঙ্গত, ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে। পরে পরিকল্পনা পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল ওটিটিতে। এ বছর আবার ওটিটি কনটেন্টে যুক্ত হলেন ফারিয়া। তিনি অভিনয় করবেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্মে। প্রাথমিকভাবে ওয়েব ফিল্মটির নাম রাখা হয়েছে ‘লাপাত্তা’। কমেডি-থ্রিলার ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। আগামী মাসে শুরু হবে শুটিং। জানা গেছে, এতে ফারিয়ার সঙ্গে আরও আছেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

কালবেলা/আরডা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১০

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১১

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১২

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৩

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৪

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৫

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৬

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৮

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৯

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

২০
X