বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া । ছবি - সংগৃহীত
নুসরাত ফারিয়া । ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে কেবল একজন উপস্থাপিকা ছিলেন। তবে সময়ের পরিক্রমায় সেই পরিচয় ছাপিয়ে তিনি একজন চিত্রনায়িকা হিসাবেই বেশি পরিচিতি পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, কলকাতাতেও তিনি নায়িকা হিসাবে বেশ পরিচিত। কাজ করছেন দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। সম্প্রতি তার ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে তাকে। আইনী জটিলতায়ও পড়তে হয়েছে এ নায়িকাকে। এসবকে পেছনে ফেলে আবারও কাজে ফিরেছেন তিনি। নতুন কোনো সিনেমায় কাজ না করলেও, গত কোরবানির ঈদেই প্রকাশ করেছেন তার নতুন গান। 'লোকে বলে' শিরোনামের গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নতুন করে আবারও এই অভিনেত্রীকে আলোচনায় নিয়ে আসে। এই আলোচনার মাঝেই নুসরাত ফারিয়ার জানান তোপের মুখে পড়েছিলেন তিনি।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন নুসরাত ফারিয়া। মানুষের প্রাত্যাহিক জীবনে সোশ্যাল মিডিয়া ঝেঁকে বসেছে। এ মাধ্যমে শোবিজ অঙ্গনের তারকারা প্রায়ই তোপের মুখে পড়েন। অভিনেত্রীও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নুসরাত ফারিয়া বলেন, 'আগে তারকাদের অনেক সমাদর করা হতো। আজকাল মনে হয়, আমরা একটু তোপের মুখেই থাকি। ভালোবাসাও পাই। তবে ক্রিটিসিজমটা তুলনামূলক বেশি। আগে যেটা ছিল ৭০/৩০ শতাংশ; সেটা এখন ৫০/৫০। ভালোবাসার পাশাপাশি বিতর্ক-সমালোচনার সংখ্যাগরিষ্ঠতা।'

কিছুটা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'আমার মনে হয়, একজন তারকা হিসেবে এই বিষয়গুলোতে খুব সচেতন থাকা উচিত। আমি সেটা সবসময় ছিলাম। তারপরও অনেকবার ভুগতে হয়েছে। কোনো কথা বললে, সেটার আগের পরের অংশ কেটে প্রচার করা হয়েছে। এটা খুবই ব্যাড প্র্যাক্টিস।'

সংবাদকর্মীদের উদ্দেশ্যে নুসরাত ফারিয়া বলেন, 'সাংবাদিকদের অনুরোধ করব, দিন শেষে আমরা একে অন্যের পরিপূরক। বিনোদন বিভাগ চালাতে তাদের যেমন আমাদের প্রয়োজন, তেমনই আমাদেরও তাদের প্রয়োজন। এ কারণে ওরকম কিছু করা ঠিক না। কোথায় যাচ্ছি, কী করছি, কী বলছি— আমাদেরও সচেতন থাকা দরকার।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X