বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

শাফিন আহমেদ। ছবি - সংগৃহীত
শাফিন আহমেদ। ছবি - সংগৃহীত

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শাফিন আহমেদের দ্বিতীয় প্রয়াণদিবসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছে তার দীর্ঘদিনের ব্যান্ড মাইলস। শুক্রবার (২৪ জুলাই) ব্যান্ডটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক আবেগঘন বার্তায় চার দশকের সহযাত্রার স্মৃতি তুলে ধরে শাফিনের অসামান্য অবদানের কথা স্মরণ করেন ব্যান্ডের সদস্যরা।

মাইলসের পক্ষ থেকে প্রকাশিত বার্তায় বলা হয়, 'আজ শাফিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছি। শাফিন আহমেদ ছিল মাইলসের অন্যতম স্তম্ভ। চার দশকেরও বেশি সময় ধরে তিনি লিড ভোকালিস্ট, বেজ গিটারিস্ট ও কম্পোজার হিসেবে মাইলসের পরিচয় ও যাত্রাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।'

বার্তায় শাফিন আহমেদের কালজয়ী সৃষ্টিগুলোর কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। ‘প্রথম প্রেমের মতো’, ‘কী জাদু’, ‘পাহাড়ী মেয়ে’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’, ‘পাতা ঝরে যায়’ এবং মানাম আহমেদের সুরে ‘চাঁদ তারা’, ‘ধ্বিকি ধ্বিকি’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’সহ অসংখ্য জনপ্রিয় গানকে তার সৃজনশীলতার উজ্জ্বল নিদর্শন হিসেবে তুলে ধরা হয়।

মাইলস আরও জানায়, শাফিন আহমেদের অনন্য কণ্ঠ, গ্রুভভিত্তিক বেজ গিটারের পরিবেশনা, অসাধারণ সংগীতবোধ এবং মঞ্চে প্রাণবন্ত উপস্থিতি ব্যান্ডটির প্রতিটি পরিবেশনাকে করেছে স্মরণীয়। তার অবদানই মাইলসকে বাংলাদেশের অন্যতম সেরা রক-ফিউশন ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শ্রদ্ধাবার্তার শেষাংশে বলা হয়, 'তার সৃষ্টি এবং তার রেখে যাওয়া সংগীতের আবেদন চিরকাল বেঁচে থাকবে— প্রতিটি সুরে, প্রতিটি মঞ্চে এবং লাখো শ্রোতার হৃদয়ে।'

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সেখানকার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তার মরদেহ দেশে এনে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯৬১ সালে জন্ম নেওয়া শাফিন আহমেদ বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী। মাইলসের সঙ্গে দীর্ঘ সংগীতজীবনে তিনি উপহার দিয়েছেন ‘নীলা’, ‘আজ জন্মদিন তোমার’, ‘পিয়াসী মন’সহ অসংখ্য কালজয়ী গান। মৃত্যুর পরও তার কণ্ঠ, সুর আর সৃষ্টির মধ্য দিয়েই তিনি বেঁচে আছেন কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে।

কালবেলা/আরডা/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X