বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শাফিন হারানোর এক বছর

শাফিন আহমেদ । ছবি : সংগৃহীত
শাফিন আহমেদ । ছবি : সংগৃহীত

দেখতে দেখতে কেটে গেল পুরো এক বছর। অথচ এখনো বিশ্বাস করা কঠিন, শাফিন আহমেদ আর নেই। দেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শাফিন আহমেদের প্রয়াণ যেন এখনো এক বেদনার সুর হয়ে বেজে ওঠে সংগীতপ্রেমীদের হৃদয়ে। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। প্রিয় শিল্পীকে শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করছে তার পরিবার, সহকর্মী এবং অগণিত ভক্ত।

শাফিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে বড় কোনো আনুষ্ঠানিকতা নয়, ঘরোয়া আয়োজনে, নিজেদের মতো করে পালন করতে চান—এমনটাই জানা যায় সংগীতশিল্পীর পারিবারিক সূত্র থেকে।

উল্লেখ্য, কনসার্ট করতে গত বছরের জুলাইয়ের ৯ তারিখ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন। সেখানে একটি কনসার্টে গানও করেন। ২০ জুলাই ভার্জিনিয়ায় আরেকটি কনসার্টে পরিবেশনার কথা ছিল শাফিনের। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে; কিন্তু জীবনে ফেরানো যায়নি। কফিনবন্দি হয়ে শাফিন দেশে ফেরেন ২৯ জুলাইয়ে। পরদিন ৩০ জুলাই বনানী কবরস্থানে শায়িত হন শাফিন।

বাংলাদেশের জনপ্রিয় এই ব্যান্ড সংগীতশিল্পীর জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। যুক্তরাজ্যে পড়াশোনার সময় পাশ্চাত্য সংগীতের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে দেশে ফিরে তিনি, তার বড় ভাই হামিন আহমেদ মিলে গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’, যা গত ৪৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি হয়ে আছে।

তিনি দীর্ঘদিন মাইলসের ভোকাল ছিলেন। শাফিন আহমেদ একই সঙ্গে ব্যান্ডের বেজ গিটারও বাজাতেন। এ ছাড়া ব্যান্ডটির বহু জনপ্রিয় গানের গীতিকার ও সুরকারও ছিলেন তিনি।

শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’ ‘চাঁদ তারা সূর্য’, 'নীলা', ‘প্রথম প্রেমের মতো’, ‘পিয়াসী মন’, ‘পাথুরে নদীর জলে’, ‘আজ জন্মদিন তোমার’সহ আরও অনেক গান ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X