বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নুসরাতকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!

অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত

প্রতারণা মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

গত মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে কলকাতার ইডির কার্যালয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সাড়ে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরাতকে।

ইডি দপ্তর থেকে বেরিয়ে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় নুসরাত বলেন, ‘ইডির সব প্রশ্নের উত্তর দিয়েছি। সম্পূর্ণ সহযোগিতা করেছি।’

প্রতারণাকাণ্ডের সব অভিযোগ অস্বীকার করেছেন নুসরাত। তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট বিক্রির প্রকল্পে প্রতারণা করেছেন তিনি। সংবাদমাধ্যমে এ ঘটনা প্রকাশের পর অবিলম্বে নুসরাতকে গ্রেপ্তার এবং তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি তুলেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে আলিপুর আদালতে নুসরাত জাহানসহ আরও ৯ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, নায়িকা নুসরাত কলকাতার একটি আবাসন প্রকল্প সংস্থার পরিচালক ছিলেন। এই সংস্থার তিন পরিচালকের মধ্যে তিনি অন্যতম।

বলা হয়, একটি প্রকল্পের কথা বলে নুসরাত জাহানরা ৪২৯ জন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মজীবীদের কাছ থকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে অগ্রিম অর্থ নেন। কথা ছিল, তিন বছরের মধ্যে সবাইকে তিন রুমের একটি করে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাট পাননি ভুক্তভোগীরা।

নুসরাত জাহান ২ আগস্ট কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন। তিনি দাবি করেন, ওই সংগঠনের সঙ্গে যুক্ত নন তিনি। এমনকি শেয়ারহোল্ডারও নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X