কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ফেলে একাধিক বিয়ে, কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ভুয়া সরকারি কর্মকর্তা

মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় গ্রেপ্তার শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল। ছবি : কালবেলা
মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় গ্রেপ্তার শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল। ছবি : কালবেলা

রাজবাড়ীতে সরকারি চাকরিজীবী পরিচয়ে মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পুলিশ ও র‍্যাব-৫ যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, আসামি শাহারিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল তার পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে বিভিন্ন জেলার নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের বিয়ে করতো। এ পর্যন্ত সে ৬ টি বিয়ে করেছে। পরে তার শশুর বাড়ির আত্মীয় স্বজনদের সরকারি চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো।

আসামি নিজেকে জনস্বাস্থ্য প্রকৌশলীর সরকারি অডিট অফিসার রাজবাড়ী, ফরিদপুর, যশোর, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার সরকারি অফিসের দায়িত্বে আছে বলে পরিচয় দিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার আশা (১৭) নামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে আসামি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক বিয়ে করে ধর্ষণ করে এবং গত ২৭ আগস্ট তাকে ফরিদপুরে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে। সেই সাথে ভিকটিমের বাড়ি থেকে নগদ ৮ লাখ টাকা ও ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

১০

নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

১১

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১২

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিৎজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

১৪

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১৫

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৭

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৮

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

১৯

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

২০
X