কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ডা. সাবরিনার চার্জ গঠনের দিন ধার্য

ডা. সাবরিনা শারমিন চৌধুরী। পুরোনো ছবি
ডা. সাবরিনা শারমিন চৌধুরী। পুরোনো ছবি

তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই দিন ধার্য করেন।

এদিন আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সাবরিনার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

এর আগে ২০২০ সালের ৩০ আগস্ট রাতে গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া বাদী হয়ে ডা. সাবরিনার বিরুদ্ধে এই মামলা করেন।

এরপর সাবরিনাকে গ্রেপ্তার দেখিয়ে দুদিনের রিমান্ডে পাঠায় ঢাকার সিএমএম আদালত। রিমান্ড শেষে পরে তাকে কারাগারে পাঠানো হয়।

নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২৭ আগস্ট করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের দুটি জাতীয় পরিচয়পত্রই (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১০

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১২

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৩

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৪

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৫

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৬

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৭

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৮

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৯

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

২০
X