শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

২০ বছর পর ট্রেনে চড়ে সমালোচনার মুখে কৌশানি

কৌশানি মুখার্জি। ছবি : সংগৃহীত
কৌশানি মুখার্জি। ছবি : সংগৃহীত

বিনোদন জগতের তারকা মানেই আভিজাত্য, বিলাসিতা—এমনটাই ভাবেন অনেকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন। সিনেমা ও সিরিজের প্রচারণায় এখন প্রায়ই দেখা যায় টালিউড তারকাদের সাধারণ ট্রেন বা বাসে যাত্রা করতে। দর্শকও ধীরে ধীরে এই দৃশ্যের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন।

তবু, টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি যখন বন্দে ভারত ট্রেনে চড়লেন, তখনই শুরু হলো তুমুল আলোচনা ও সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়— একেবারে সাধারণ পোশাকে প্ল্যাটফর্মে হাঁটছেন কৌশানি। সাংবাদিকরা যখন জানতে চান, ট্রেনে চড়ে তার অনুভূতি কেমন, তখন তিনি বলেন, ‘প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে উঠেছিলাম, আবার এখন উঠছি। সত্যিই একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’

এই মন্তব্যের পরই নেটিজেনদের প্রতিক্রিয়া ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। একজন লিখেছেন, ‘শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল তাহলে?’ আরেকজন কটাক্ষ করে বলেন, ‘এখন নতুন নাটক শুরু হয়েছে বুঝি?’ কেউ আবার মজার ছলে জানতে চেয়েছেন, ‘সবাই মিলে মালদহ যাচ্ছেন নাকি?’

তবে সমালোচনার মাঝেও অনেক ভক্ত কৌশানির পক্ষে কথা বলেছেন। তাদের মতে, একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও সাধারণ মানুষের মতো ট্রেনে ভ্রমণ করা—এটাই ইতিবাচক দৃষ্টান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X