বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

দেবের সঙ্গে রোম্যান্সে নজর কেড়েছেন জ্যোতির্ময়ী

দেব ও জ্যোতির্ময়ী কুণ্ডু I ছবি: সংগৃহীত
দেব ও জ্যোতির্ময়ী কুণ্ডু I ছবি: সংগৃহীত

টালিউডের বড়পর্দায় অভিষেক, আর সেই মঞ্চেই ওপার বাংলার সুপারস্টার দেবের বিপরীতে রোম্যান্স—এই অসম্ভব স্বপ্নই এবার সত্যি করেছেন ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রজাপতি ২’-এ। তাদের জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা দর্শকমহলে। আর দেবের সঙ্গে প্রথমবার রোম্যান্টিক দৃশ্যে অভিনয়, তা যেন জ্যোতির্ময়ীর কাছে স্বপ্নপূরণের থেকেও বড় কোনও অনুভূতি।

ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে জ্যোতির্ময়ী জানান, প্রথম যখন তিনি শোনেন যে তার প্রথম চলচ্চিত্রেই বিপরীতে নায়ক দেব, তখন তিনি কিছুটা অবিশ্বাস ও ভয় পেয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় দৃশ্যগুলো দ্রুতই শেষ হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, ‘পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্স করতে আমার আপত্তি নেই! তবে বাস্তবে নয়, বাস্তবে দেবদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি।’

তিনি তার প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘দেবকে প্রথম দেখি ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শেষ করার পর। সে সময় দেবের মুখভর্তি দাড়ি-গোঁফ ছিল এবং ওজনও কিছুটা বেশি ছিল, যা দেখে একটু ভয় লেগেছিল। কিন্তু পরে যখন তিনি ছবির লুকে আসেন, তখন ‘পাগলু’ ছবির সেই দেবদার মতো দেখতে পেয়ে স্বস্তি পাই।‘

‘প্রজাপতি ২’ ছবিটির দীর্ঘ শুটিং লন্ডনে হয়েছে। এই ছবিতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন, যা জ্যোতির্ময়ীর প্রথম ছবির অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।

জ্যোতির্ময়ী কুণ্ডু টেলিভিশন ধারাবাহিক ‘বঁধুয়া’-তে ‘পেখম’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তিনি দেবের বিপরীতে বড়পর্দায় সুযোগ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X