বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন তনুশ্রী

তনুশ্রী চক্রবর্তী ও সুজিত বসু I ছবি: সংগৃহীত
তনুশ্রী চক্রবর্তী ও সুজিত বসু I ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী অবশেষে চুপিসারেই সাতপাকে বাঁধা পড়লেন। আমেরিকার লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়ে ভক্তদের চমকে দিয়ে সেখানেই চুপিসারে বিয়ে করেছেন এই সুন্দরী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তনুশ্রীর বর বাঙালি, নাম সুজিত বসু। পেশায় টেকনোলজিস্ট। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন।

এমনকি বিয়েটা তনুশ্রীর নিজের জন্যও এক সারপ্রাইজ! সুজিতের সঙ্গে ছুটি কাটাতে লাস ভেগাসে গিয়েছিলেন তিনি। অন্যদিকে, সুজিত আগে থেকেই বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন। তারপর বাবা-মাকে ভিডিও কলে রেখে বিয়েটা সেরে ফেললেন তারা।

অভিনেত্রীর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিয়েতে তনুশ্রী পরেছিলেন হোয়াইট গাউন। হাতে মেহেদি। সঙ্গে হিরের গয়না। অন্যদিকে, বর সুজিতের ছিল সাহেবি সাজ। কালো স্যুটে দেখা যায় তাকে। জানা যায়, নায়িকা বউকে সুজিত প্রস্তাব দিয়েছিলেন একটি হিরের আংটি দিয়ে। এদিকে, বরের জন্য তনুশ্রী আবার ট্রিপ প্ল্যান করেছেন ফ্লোরিডাতে।

বিয়ে নিয়ে তনুশ্রী বলেন, ‘পাঁচ মাসেই আমরা একে-অপরের খুব কাছে চলে এসেছি। দেশে ফিরে বিয়ে করব ভেবেছিলাম। তবে এখানেই যে বিয়েটা হয়ে যাবে ভাবিনি। ও আমার কাজকে খুব সম্মান করে, যেটা আমার কাছে অন্যতম ভালোলাগার জায়গা।’

অভিনেত্রী জানান, আপাতত তিনি দুই দেশেই থাকবেন। অভিনয় ছাড়ছেন না। বরং দুই দেশেই থাকবেন সুবিধামতো। ভক্তরা এখন অপেক্ষা করছেন যে, ভারতে ফিরে কবে হবে এই নবদম্পতির রিসেপশন আয়োজন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও হেরে যান। তারপর থেকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি তাকে। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রীর নতুন ছবি ‘ডিপ ফ্রিজ’। যদিও সিনেমাটির প্রদর্শনীতে তাকে কলকাতায় দেখা যায়নি। কেন তিনি ছিলেন না, এবার অবশ্য তা সবার কাছেই স্পষ্ট।

একসময় রুদ্রনীল ঘোষের সঙ্গে সম্পর্কে ছিলেন তনুশ্রী। তবে শেষমেশ তাদের সম্পর্ক আর পরিণতি পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X