বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আমি ঠিক রাজনীতির ময়দানের জন্য নই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত
ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত

রুপালি পর্দার ঝলমলে আলো থেকে রাজনীতির কড়া বাস্তবতা—এই পথচলায় নতুন চমক এনে দিয়েছেন কোয়েল মল্লিক। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার টিকিট পাওয়ার পর টালিউডে শুরু হয়েছে নতুন আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম।

কোয়েলের এই রাজনৈতিক যাত্রার পর থেকেই প্রশ্ন উঠছে—তবে কি এবার রুপালি জগত ছেড়ে রাজনীতির মঞ্চে নাম লেখাবেন ঋতুপর্ণাও? ভক্তদের কৌতূহল আর জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই এ বিষয়ে মুখ খুললেন ‘প্রাক্তন’ খ্যাত এই অভিনেত্রী। একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের অবস্থান, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রাজনীতিতে আসার প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আমি ঠিক রাজনীতির ময়দানের জন্য নই। আমাকে সকলে খুব ভালোবাসেন, সকলে চেনেন। আমি যে রাজনীতির ময়দানে থাকতে চাই না, তা সকলেই জানেন।’

খানিকটা ব্যাখ্যা করে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আমার একধরনের কাজ রয়েছে, অভিনয়, সংসার, নাচের স্কুল, নানা ধরনের শো, প্রযোজনা। এছাড়াও নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। তাই রাজনীতির জন্য আবার সময় বের করা সমস্যা।’

কাজের মাধ্যমেই সমাজের জন্য কিছু করতে চান ঋতুপর্ণা। চরিত্র নির্বাচনের মাধ্যমে নিজের মতামত রাখতে চান বলেও জানান এই অভিনেত্রী।

কোয়েল মল্লিকের জন্য শুভেচ্ছা রেখে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘কোয়েল খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে বহু বছরের সম্পর্ক, খুব ভালো অভিনেত্রী, রঞ্জিতদার মেয়ে, নিসপাল সিং রানের স্ত্রী। ওদের প্রযোজনায় অনেক সিনেমা করেছি। ওকে অনেক শুভেচ্ছা। ওর মধ্যে নিশ্চয়ই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল। আশা করি, অভিনয়ের মতো নতুন দায়িত্ব নিয়েও খুব ভালো কাজ করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X