বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঋতুপর্ণার বাবা কখনোই চাননি মেয়ে নায়িকা হোক

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই অভিনেত্রীর বাবা কখনোই চাননি তার মেয়ে নায়িকা হোক। নতুন ছবি ‘বেলা’-এর প্রচারণায় গিয়ে এমনটাই জানালেন ঋতুপর্ণা।

আগামী ২৯ আগস্ট ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনিলাভ চ্যাটার্জি পরিচালিত নতুন ছবি ‘বেলা’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘বেলা দে’ নামের এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত এ ছবিতে জীবনের সঙ্গে চরিত্রের মিল খুঁজে পেয়েছেন তিনি নিজেই।

সিনেমাটি নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘সমাজের বাধা ভেঙে বেলার নিজের জায়গা তৈরি করার গল্প আসলে আমার জীবনকেও মনে করিয়ে দেয়। আমাকেও অনেক লড়াই পেরোতে হয়েছে।’

এ সময় তিনি জানান, তার পরিবারের প্রায় সবাই ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তাই পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, তা মেনে নিতে পারেননি ঋতুপর্ণার বাবা। অভিনেত্রীর ভাষায়, ‘অনেক লড়াই করতে হয়েছে আমাকে। প্রযোজকরা ফোন করতেন, বাবা ফোন তুলে বলে দিতেন—‘না, আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায়। এখানে আর ফোন করবেন না।’ তিনি চাইতেন আমি আইএএস বা আইএফএস অফিসার হই।’

তবে এই যাত্রায় ঋতুপর্ণার মা তার পাশে ছিলেন। তাই নতুন এই সিনেমায় বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে ঋতুপর্ণার। এমনটাই জানিয়েছেন তিনি।

‘বেলা’ সিনেমায় ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসু, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ। গান গেয়েছেন অরিজিৎ সিং, সোমলতা আচার্য ও ইপ্সিতা মুখোপাধ্যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X