বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আমি অভিনেত্রী, আমার কাছে চরিত্রই শেষ কথা: ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

টালিউডের ঝলমলে পর্দায় যার উপস্থিতি মানেই আকর্ষণ, তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে গ্ল্যামারের মোহ ছাপিয়ে এবার তিনি দাঁড়ালেন এক ভিন্ন অবস্থানে—যেখানে সৌন্দর্য নয়, বরং চরিত্রের গভীরতাই তার কাছে মুখ্য।

সম্প্রতি নির্মাতা অরিন্দম শীল-এর নতুন রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই টালিউড কুইন জানালেন, অভিনেত্রী হিসেবে নিজের সীমা ভাঙতে তিনি সবসময় প্রস্তুত। তার মতে, ক্যামেরার সামনে শুধু সুন্দর দেখানো নয়,চরিত্রের প্রতিটি স্তরকে সত্যি করে তোলাই একজন শিল্পীর আসল চ্যালেঞ্জ।

ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কয়েক দশক পার করলেও সৌন্দর্য নিয়ে বাড়তি মোহ নেই ঋতুপর্ণার। তিনি বলেন, ‘সব সময় যে সুন্দর দেখাতে হবে, তা নিয়ে আমি ভাবি না। আমি অভিনেত্রী, আমার কাছে চরিত্রই শেষ কথা।’

‘আলো’ থেকে ‘রাজকাহিনী’ প্রতিটি ছবিতে তিনি নিজেকে ভেঙেছেন। এদিকে ‘কর্পূর’ ছবিতে তাকে দেখা যাবে কলেজের একজন দৃঢ়চেতা অধ্যাপিকার চরিত্রে, যেখানে মেকআপ নয়, বরং ব্যক্তিত্বই প্রধান।

দুই সন্তানের মা হওয়ার পরও লাইমলাইটে থাকা সহজ ছিল না। এ বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘সব কিছুর দায়িত্ব আমাকেই নিতে হয়। আমি কাজও করতে চেয়েছি আবার সংসারও। এই পরিশ্রমটা মানুষ বাইরে থেকে বুঝতে পারবে না।’

শত ব্যস্ততার মাঝেও স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। রোম্যান্স টিকিয়ে রাখা এবং সান্নিধ্য তার কাছে অত্যন্ত জরুরি।

ইন্ডাস্ট্রির কোন্দল বা ছোট গণ্ডির রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন ঋতুপর্ণা। সিনেমাকে তিনি কোনো নির্দিষ্ট হাউসের কুক্ষিগত করার বিপক্ষে। তার মতে, ইন্ডাস্ট্রিকে বড় করতে হলে উদার মানসিকতা প্রয়োজন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X