বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক জীবনের সুর ও সঙ্গীতের দেবী আশা ভোঁসলে: ঋতুপর্ণা সেনগুপ্ত

আশা ভোঁসলে ও ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত
আশা ভোঁসলে ও ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত

সুরের আকাশ আজ মেঘাচ্ছন্ন। লতা মঙ্গেশকরের পর আরও এক নক্ষত্রপতনে শোকে পাথর বিনোদন জগত। ৯২ বছর বয়সে থামল সেই জাদুকরী কণ্ঠ, যা দশকের পর দশক ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন জাগিয়েছে। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শুধু ভারতীয় সঙ্গীত নয়, এক গভীর বিষণ্ণতার ছায়া নেমে এসেছে টালিউডেও। এই শোকের মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না টালিউড ‘কুইন’ ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্র: টিভি নাইন বাংলা

আশা ভোঁসলের প্রয়াণকে কেবল একজন শিল্পীর চলে যাওয়া হিসেবে দেখছেন না ঋতুপর্ণা।

অভিনেত্রীর কথায়, “আশা জি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আমাদের সাংস্কৃতিক জীবনের সুর ও সঙ্গীতের দেবী। আজ সেই সুরের মহাকাশ থেকে আরও এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল।‘

৯২ বছর বয়স পর্যন্ত যেভাবে তিনি সুরের জাদুতে সারা বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন, তাকে বিরল ইতিহাস বলেই মনে করছেন চলচ্চিত্র জগত।

ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে এই ক্ষতি এক ব্যক্তিগত শূন্যতার মতো। পর্দার আড়ালে থেকে যে মানুষটি ঋতুপর্ণার চরিত্রগুলোকে গানের ছোঁয়ায় প্রাণবন্ত করে তুলেছেন, তার প্রয়াণে যেন এক সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। ঋতুপর্ণার কেরিয়ারের একাধিক সুপারহিট ছবিতে আশা ভোঁসলের কণ্ঠ এক অনন্য মাত্রা যোগ করেছিল।

এ বিষয়ে অভিনেত্রী বলেন ‘আমি খুব প্রিভিলেজড। আমার অনেকগুলো প্লে-ব্যাক আশা জি করেছিলেন এবং বেশ কিছু গান আমি লিপ দিতে পেরেছিলাম এই মহান শিল্পীর গাওয়া গানে। আর সেটা ছিল আমার কাছে একটা খুব বড় পাওনা।‘

ঋতুপর্ণা মনে করেন, শিল্পীরা কখনও জগত ছেড়ে বিদায় নেন না; তাঁরা বেঁচে থাকেন মানুষের মজ্জায় এবং নিবিড় ভালোবাসায়। বার্ধক্যজনিত অসুস্থতা গ্রাস করলেও সুরের লয় কখনও কাটেনি আশা জির জীবন থেকে। তাঁর সেই অদম্য জীবনীশক্তিকেই কুর্নিশ জানিয়ে ঋতুপর্ণা বলেন, ‘উনি আমাদের যা দিয়ে গিয়েছেন, তা আগামী বহু প্রজন্মকে সঙ্গীতের রসদ জোগাবে। উনি যেভাবে এন্টারটেইন করে গিয়েছেন, শি ওয়াজ আ রিয়েল এন্টারটেইনার। এবং এন্টারটেইনমেন্টের লাস্ট ওয়ার্ড হচ্ছে আশা ভোঁসলে।‘

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X