বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাহুলের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি সুদীপ্তার

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী । ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সহকর্মীর এমন রহস্যজনক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শক্ত অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সুদীপ্তা সরাসরি বলেন “আমি অভিনেতা এবং ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’-এর একজন সাধারণ সদস্য হিসেবে আমার সহকর্মী রাহুলের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করছি।” ফোরামের ৩১৫ নম্বর সদস্য হিসেবে তিনি জনসমক্ষে প্রশ্ন রাখেন এই বিষয়ে তাদের ফোরাম কী পদক্ষেপ নিচ্ছে তা তিনি জানতে চান।

কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর তার কাছে ছিল তাদের তিনি ব্যক্তিগতভাবেই বিষয়টি জানিয়েছেন। বাকিদের দৃষ্টি আকর্ষণ করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই দাবি তুলে ধরেছেন বলে স্পষ্ট জানান সুদীপ্তা। রাহুলের মৃত্যুতে এমনিতেই টলিপাড়ায় নানা রহস্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সুদীপ্তার এই জোরালো দাবি সেই তদন্তের বিষয়টিকে আরও বেগবান করবে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X