বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অভাব কাকে বলে বাচ্চা পেটে নিয়ে দেখেছেন কনীনিকা

কনীনিকা ব্যানার্জি । ছবি : সংগৃহীত
কনীনিকা ব্যানার্জি । ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ টালিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের অপ্রিয় ও অবহেলিত অনেক সত্যকে সামনে এনেছে। লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ এর শুটিং চলাকালে দিঘার তালসারির সমুদ্রের জলে ডুবে রাহুলের করুণ মৃত্যু হয়।

তার এই মৃত্যু ব্যক্তিগত শোকের গণ্ডি পেরিয়ে স্টুডিওপাড়ার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ করেছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ানরা।

রাহুলের মতো প্রতিভাবান একজন শিল্পীর এভাবে চলে যাওয়াকে তার সহকর্মী ও অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অনেক অদেখা ও অবহেলিত বিষয়গুলো জনসমক্ষে উঠে এসেছে এবং শোবিজ অঙ্গনের তারকা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন। এ পরিস্থিতিতে পূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন কনীনিকা ব্যানার্জি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেত্রী কনীনিকা জানান আট বছর আগে তার মেয়ে কিয়া যখন গর্ভে তখন এরা তাকে তিন মাসের পেমেন্ট দেয়নি। স্পেশাল কমিটি বসিয়ে তাকে বলা হয়েছিল এক টাকাও দেওয়া হবে না। তিন মাস খাটার পরও তারা কনীনিকার টাকা দেয়নি। তাকে মামলা করতে বলা হয়েছিল কিন্তু তিনি করতে পারেননি কারণ তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক জটিলতা বাড়ছিল এবং অভাব কাকে বলে তা তিনি বাচ্চা পেটে নিয়ে দেখেছেন। তিনি সব ভুলে গিয়েছিলেন কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল যা তিনি মেনে নিতে পারছেন না।

কনীনিকা ব্যানার্জি কার কাছে পারিশ্রমিক পান তা তার বক্তব্যে উল্লেখ করেননি। মূলত এরপরই প্রশ্ন উঠেছে তবে কি ম্যাজিক মোমেন্টসের কাছে টাকা পান এই অভিনেত্রী। পাশাপাশি নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন মুখে নাম না নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও লীনাকেই বিঁধেছেন কনীনিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X