বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টালিউডে ফের শোকবার্তা, মারা গেলেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়

প্রণব চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত
প্রণব চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত

টালিউড যেন ঢেকে গেছে শোকের কালো ছায়ায়। এক দুঃস্বপ্নের রেশ কাটতে না কাটতেই আরেকটি হৃদয়বিদারক খবর কাঁপিয়ে দিল পুরো ইন্ডাস্ট্রিকে। মাত্র দু’দিন আগেই তালসারির উত্তাল সমুদ্র কেড়ে নিয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর প্রাণ। সেই শোক এখনো স্তব্ধ করে রেখেছে টালিপাড়া। আর এরইমধ্যে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এল আরেক শোক সংবাদ, অকালেই নিভে গেল ওপার বাংলার তরুণ প্রতিভাবান অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়-এর জীবন প্রদীপ। মাত্র ৩৩ বছর বয়সে থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার পথচলা। হাসি-আনন্দে ভরিয়ে রাখা মানুষটি হঠাৎই চলে যাওয়ায় বাকরুদ্ধ সহকর্মী এবং ভক্তরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রণব। পরে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেয়া হলেও বাঁচানো যায়নি তাকে।

অভিনেত্রী অলোকানন্দা গুহ প্রণবের মৃত্যুর খবর নিশ্চিত করে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন, আমি আর পারছি না, খুব কাজের প্রয়োজন। এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি, কারণ তুমি অভিনয় খুব ভালো করতে দাদা। বলেছিলাম, আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? কিছুই করতে পারলাম না আমি।‘

এদিকে প্রণবের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্মাতা পাভেল ঘোষও। তিনি অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, তোমাকে আর বকার সুযোগ হবে না।

উল্লেখ্য, প্রণব ‘জুনিয়র আর্টিস্ট’ হলেও, অভিনয়ের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা ছিল প্রচুর। সেটে তার সময়ানুবর্তিতা এবং সবার সঙ্গে অমায়িক ব্যবহারের কারণে খুব অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ কিংবা ‘সোনার ভগবান দাস’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করেও তিনি নজর কাড়তে সক্ষম হন দর্শকের। স্টার জলসা এবং জি বাংলার মতো প্রথম সারির চ্যানেলের একাধিক ধারাবাহিকে তিনি ছিলেন নিয়মিত মুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X