বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অনির্বাণ আমার সাবজেক্ট নয়: দেব

অনির্বাণ চ্যাটার্জি ও দেব । ছবি : সংগৃহীত
অনির্বাণ চ্যাটার্জি ও দেব । ছবি : সংগৃহীত

টালিউডের আকাশ থেকে অবশেষে সরে গেল দীর্ঘ এক বছরের জমাট বাঁধা কালো মেঘ। যে স্টুডিওপাড়ায় সৃজনশীলতার বদলে এতদিন দাপিয়ে বেড়িয়েছে ‘নিষিদ্ধ’ করার রাজনীতি, সেখানে অবশেষে ভাঙল শিকল। আর কোনো শিল্পী ও পরিচালক নিষিদ্ধ নন, অভিনেতা রাহুলের অকাল মৃত্যু যেন এক ঝটকায় খুলে দিল টালিউডের সেই রুদ্ধদ্বার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল এক জরুরি সাংবাদিক বৈঠকে দীর্ঘদিনের এই ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে সেই বৈঠকে উপস্থিত থেকে দেব বলেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭২ ঘণ্টার সময় নিয়েছেন, যার মধ্যে তিনি সমস্ত ব্যান্ড হওয়ার শিল্পী পরিচালকদের ফিরিয়ে আনবেন।’

অনির্বাণকে কাজে ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, ‘অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হল সমস্ত টেকনিশিয়ানরা যারা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন। একদিকে চ্যানেলে বিক্রি হয়ে যাচ্ছে, ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা বেশি তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আমরা একে অপরকে ব্যান করতে থাকি তাহলে কাজ কি করে হবে?’

দেব আরও বলেন, ‘অনেকেই বাঙালিকে বলে কাঁকড়ার জাত। এটাই আমাদের ভুল প্রমাণ করতে হবে। শুধু অনির্বাণ নয়, যারা যারা ব্যান হয়েছিলেন তারা প্রত্যেকে ফিরবেন। টেকনিশিয়ানদের সঙ্গে নিয়ে ফিরবেন। সম্মান নিয়ে ফিরবেন। ভালোবাসা দিয়ে ফিরবেন।’

সবশেষে এ বিষয়ে দেব বলেন, ‘ব্যান শব্দটাকেই আমাদের ব্যান করে দিতে হবে। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে। এবার যদি কেউ অনৈতিক কিছু করে সেক্ষেত্রে কথাটা আলাদা।

আজ রাহুলকে আমরা হারিয়েছি, কিন্তু কাল যদি কেউ কাজ না থাকার জন্য সুইসাইড করেন, তখন কী হবে? তাই সবাই মিলে কাজ হোক, এটাই আমি চাই। এতেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X