বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শিবাজী পার্কেই শেষকৃত্য সম্পন্ন হবে আশা ভোঁসলের

আশা ভোঁসলে । ছবি : সংগৃহীত
আশা ভোঁসলে । ছবি : সংগৃহীত

সুর জাদুকরী আশা ভোঁসলের প্রয়াণে অবসান হলো একটি স্বর্ণযুগের। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলা এবং এপার বাংলাতেও। জানা যায়, নিজ বাসভবনে তেরঙ্গা পতাকায় আবৃত ও পুষ্পস্তবকে সজ্জিত অবস্থায় শায়িত রয়েছে শিল্পীর নশ্বর দেহ। রাষ্ট্রীয় মর্যাদায় জানানো হচ্ছে শেষ শ্রদ্ধা। সোমবার দুপুর ২টো পর্যন্ত প্রিয় গায়িকাকে শেষবার দেখার সুযোগ পাবেন অনুরাগীরা। এরপর বিকাল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে এই গুণী শিল্পীর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘ সাত দশকের বেশি সময়ের ক্যারিয়ারে আশা ভোঁসলে হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি। তাঁর গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। তাঁর কণ্ঠে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান, যা ভারতীয় সিনেমা ও সঙ্গীতের ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে। আশা ভোঁসলের গাওয়া গান মানেই এক অনন্য বৈচিত্র্য।

একদিকে যেমন ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘ইয়ে মেরা দিল’–এর মতো ক্যাবারে ও ওয়েস্টার্ন ধারার গান। অন্য দিকে আবার ‘ইন আঁখোঁ কি মাস্তি’, ‘মেরা কুছ সামান’, ‘দিল চিজ ক্যা হ্যায়’–এর মতো গজল ও আধুনিক সুরে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন।

দেশ-বিদেশে অসংখ্য সম্মান ও পুরস্কারে ভূষিত এই শিল্পীর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পেয়েছিল সর্বাধিক গান রেকর্ড করার জন্য। শুধু তাই নয় সংগীত অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ এবং ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছিল।

তার সুরেলা কণ্ঠ, বৈচিত্র্যময় গায়নশৈলী এবং নিরবচ্ছিন্ন অবদান ভারতীয় সঙ্গীতের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X