বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আশা ভোঁসলের মৃত্যুতে আবেগঘন বার্তা দিলেন শাহরুখ

আশা ভোঁসলে ও শাহরুখ খান । ছবি : সংগৃহীত
আশা ভোঁসলে ও শাহরুখ খান । ছবি : সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে যেন থমকে গেছে একটি স্বর্ণালি অধ্যায়। উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ৯২ বছর বয়সে তার এই বিদায়কে সংগীতপ্রেমীরা দেখছেন এক যুগের অবসান হিসেবে। তার মৃত্যুসংবাদে শোকাহত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় কিংবদন্তি এই গায়িকাকে স্মরণ করেন তিনি। শাহরুখ খান জানান আশা তাইয়ের বিদায়ের খবরটা সত্যিই খুব দুঃখের। তার কণ্ঠস্বর ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ ছিল এবং আগামী শত শত বছর ধরে বিশ্বজুড়ে তা অনুরণিত হতে থাকবে। এমন এক প্রতিভা যা অনেকের চেয়েও বেশিদিন টিকে থাকবে এবং তিনি সব সময় শাহরুখকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাই তাকে খুব মিস করবেন বলেও জানান শাহরুখ। তিনি আশা তাইয়ের আত্মার শান্তি কামনা করেন এবং ভালোবাসা প্রকাশ করেন।

উল্লেখ্য রোববার ১২ এপ্রিল দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার গান উপহার দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। বিভিন্ন ভাষায় গাওয়া তার অগণিত জনপ্রিয় গান আজও সমানভাবে সমাদৃত এবং তার কণ্ঠে অমর হয়ে আছে অসংখ্য কালজয়ী সৃষ্টি। এমন একজন গুণী শিল্পীর প্রয়াণে সংগীতজগতে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা যা সহজে পূরণ হওয়ার নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X