বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গে যা বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন টালিপাড়ার অলিগলি থেকে স্টুডিও পাড়া,সবই রাজনৈতিক রঙে রঙিন, যখন কেউ জয়ের উল্লাসে মত্ত, আর কেউ বা পরাজয়ের গ্লানিতে বিদ্রুপের বাণ ছুড়ছেন, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠলেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট যেন বিনোদন জগতে সৃষ্টি হওয়া গুঞ্জন এক লহমায় গুঁড়িয়ে দিল। স্পষ্ট ভাষায় অভিনেতা জানিয়ে দিলেন, রাজনীতির এই কাদা ছোড়াছুড়ি বা ক্ষমতার অলিন্দে তার কোনো ঠাঁই নেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে পদ্মশ্রী সম্মান পাওয়ার পর বিজেপি নেতা সুকান্ত মজুমদার প্রসেনজিতের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই থেকেই ফিসফাস শুরু। এরপর শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ সোমবার দাবি করেন, জয়ের পর টলিপাড়ার একঝাঁক তারকার সঙ্গে তার কথা হয়েছে। সেই তালিকায় সৃজিত মুখার্জি কিংবা কৌশিক গাঙ্গুলীর পাশাপাশি ছিল প্রসেনজিতের নামও। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তবে কি প্রসেনজিৎ এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন?

গুঞ্জন যখন চরমে ঠিক তখনই মুখ খুললেন অভিনেতা নিজেই। এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, ‘আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামিদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।’

এদিকে রুদ্রনীলকে ফোন করার বিষয়ে প্রসেনজিৎ আরও বলেন, ‘আমার ছোট ভাই ফোন করেছিল আমায়। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X