বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কর্মবিরতি উঠলেও কেন ম্যাজিক মোমেন্টসকে বয়কট করল টালিপাড়া!

কর্মবিরতি উঠলেও কেন ম্যাজিক মোমেন্টসকে বয়কট করল টালিপাড়া! । ছবি : সংগৃহীত
কর্মবিরতি উঠলেও কেন ম্যাজিক মোমেন্টসকে বয়কট করল টালিপাড়া! । ছবি : সংগৃহীত

গত ২৯ মার্চ দীঘা সংলগ্ন তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ প্রজেক্টের শুটিং চলাকালে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুর কয়েক সপ্তাহ পেরিয়েছে কিন্তু কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা এখনো অনিশ্চিত।

রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন অভিনেতার সহকর্মীরা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার ৭ এপ্রিল থেকে টলিপাড়ার স্টুডিওপাড়ায় সব শিল্পী সংস্থা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল।

ম্যারাথন মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। এ সময় প্রসেনজিৎ সরাসরি জানান আগামীকাল থেকে কোনো কর্মবিরতি থাকছে না এবং সিনেমা ও ধারাবাহিকের কাজ আবার স্বাভাবিকভাবে চলবে। তবে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সঙ্গে কোনো শিল্পী কাজ করবেন না। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ না হওয়া পর্যন্ত এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা ওই সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক রাখছেন না। সেই শুটিং সেটে ঠিক কী ঘটেছিল তা তারা জানতে চান।

প্রসেনজিৎ আরও জানান রাহুল তাদের পুরো ইন্ডাস্ট্রিকে একত্রিত করে গিয়েছে। কোনো ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের মধ্যে নয় তারা সবাই একটাই পরিবার। তাদের এই পরিবার রাহুলকে হারিয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে হবে এবং সেই তদন্তে অবশ্যই প্রিয়াঙ্কার সম্মতিও থাকতে হবে। এই ঘোষণার মাধ্যমে টলিপাড়ার শিল্পীরা স্পষ্ট করে দিয়েছেন যতদিন না সত্য প্রকাশ পায় ততদিন কোনো শিল্পী ম্যাজিক মোমেন্টস এর সঙ্গে কাজ করবেন না।

এ ছাড়া এ সময় সাংসদ ও অভিনেতা দেব কথা বলেন ইন্ডাস্ট্রিতে ব্যান হয়ে থাকা শিল্পীদের প্রসঙ্গে। তিনি জানান রাহুল চলে গেছেন কিন্তু যারা ব্যান হয়ে আছেন ও যারা কাজ করতে পারছেন না তাদের অবস্থাও অনেকটা এরকমই। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে তারাও কাজে ফিরবেন। এই বিষয়টা বুম্বাদা দেখবেন এবং কীভাবে কী করা যায় তা ঠিক করবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১০

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১১

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১২

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৩

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৪

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৫

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৬

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৭

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৮

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৯

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

২০
X