বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

রাইমা সেন ও পরমব্রত চ্যাটার্জি । ছবি : সংগৃহীত
রাইমা সেন ও পরমব্রত চ্যাটার্জি । ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি রাইমা সেন ও পরমব্রত চ্যাটার্জি। পর্দায় তাদের রসায়ন এতটাই গভীর যে অনেকেই ভাবেন তারা বিবাহিত দম্পতি। সম্প্রতি ‘আবার হাওয়া বদল’ সিনেমার প্রচারে এসে এই জুটি জানালেন তাদের বিয়ে নিয়ে ভক্তদের আক্ষেপের কোনো শেষ নেই।

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া যৌথ সাক্ষাৎকারে পরমব্রত ও রাইমা তাদের জুটির এই ম্যাজিক নিয়ে কথা বলেন। রাইমা জানান বিমানে যাতায়াতের সময় এয়ারহোস্টেসরা এসে আক্ষেপ করে বলেন পরমব্রত কেন তাকে বিয়ে করলেন না। এমনকি সামাজিক মাধ্যমেও ভক্তরা তাকে অবিবাহিত থাকার পরামর্শ দেন। রাইমা বলেন, ‘এখনো ইনস্টাগ্রামে আমাকে অনেকে বলেন আপনাকে আর বিয়ে করতে হবে না, পরমের তো বাচ্চাও হয়ে গিয়েছে।’

দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী পরমব্রতর পরিচালনায় ‘আবার হাওয়া বদল’ সিনেমায় অভিনয় করছেন রাইমা। সেটে পরিচালকের আচরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান পরমব্রত খুবই শান্ত প্রকৃতির পরিচালক। একসঙ্গে অনেক কাজ করায় তাদের মধ্যে দারুণ একটি বোঝাপড়া তৈরি হয়েছে বলে মনে করেন এই লাস্যময়ী অভিনেত্রী।

ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অধিকাংশ নায়িকা বিয়ে করে থিতু হলেও ৪৬ বছর বয়সেও অবিবাহিত রাইমা সেন। নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন তিনি। অন্যদিকে ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা নির্মাতা পরমব্রত। এরই মধ্যে এক পুত্রসন্তানের বাবাও হয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X