বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

গলতে গলতে পুরোপুরি বরফশূন্য হয়ে পড়ছে ভেনেজুয়েলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে সব হিমবাহ হারাতে পারে ভেনেজুয়েলা। দেশটির শেষ অবশিষ্ট হিমবাহ ‘হামবোল্ট’ বা ‘লা করোনা’কে আর হিমবাহ হিসেবে গণ্য করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গত বছর ইন্টারন্যাশনাল ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ (আইসিসিআই) জানিয়েছে, ভেনেজুয়েলার আন্দিজ পর্বতে অবস্থিত হামবোল্ট হিমবাহটি এতটাই ছোট হয়ে গেছে যে, এটিকে এখন ‘আইস ফিল্ড’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। অর্থাৎ এটি আর নিজের ওজনেই প্রবাহিত হওয়ার মতো বড় নেই।

গত এক শতকে ভেনেজুয়েলা অন্তত ছয়টি হিমবাহ হারিয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী, হামবোল্ট হিমবাহটির আয়তন একসময় ছিল প্রায় ৪৫০ হেক্টর, যা কমে মাত্র দুই হেক্টরেরও নিচে নেমে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বাড়ছে এবং দ্রুত গলছে বরফ। এতে একদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অন্যদিকে পাহাড়ি অঞ্চলের পানির উৎসও হুমকিতে পড়ছে।

বিজ্ঞানীদের মতে, একবার কোনো হিমবাহ সম্পূর্ণ গলে গেলে সেটি আবার ফিরে আসা প্রায় অসম্ভব। ভেনেজুয়েলার ঘটনার পর ইন্দোনেশিয়া, মেক্সিকো ও স্লোভেনিয়াও ভবিষ্যতে হিমবাহশূন্য দেশ হয়ে উঠতে পারে।

তারা সতর্ক করে বলেছেন, কার্বন নিঃসরণ দ্রুত কমানো না গেলে শতকের শেষ নাগাদ বিশ্বের ২০ থেকে ৮০ শতাংশ হিমবাহ বিলুপ্ত হতে পারে। তথ্যসূত্র : বিবিসি

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X