কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কত ডিগ্রিতে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী ও খুলনা বিভাগসহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারী জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি এবং মোংলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বিকেল ৩টার তথ্যটি প্রাথমিক এবং দিনের শেষভাগে তাপমাত্রা আরও বাড়তে পারে। সন্ধ্যা ৬টায় পরবর্তী পর্যবেক্ষণে হালনাগাদ তথ্য জানা যাবে।

এদিকে চলতি এপ্রিল মাসে দেশে ২-৪ টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X