কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে ভারী বৃষ্টির আভাস। ছবি : সংগৃহীত
রাজধানীতে ভারী বৃষ্টির আভাস। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। এ সময় রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

শুক্রবার (১০ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা দুই দিনের ভারী বৃষ্টির বিষয়ে গণমাধ্যমকে এই তথ্য জানান।

জেবুন্নেছা বলেন, প্রায় পাঁচ দিন ধরে দেশে বৃষ্টি চলছে। এর প্রাথমিক কারণ ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ অবশ্য চলে গেছে। এখন বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে ওঠার কারণে। তিনি আরও বলেন, মৌসুমি বায়ুর এই সক্রিয়তার প্রভাব দেশের সর্বত্রই দেখা যাচ্ছে। আজ সারা দিনই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

তিনি বলেন, যখন কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তখন তাকে ভারী বৃষ্টি বলে এবং এর বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলে। অর্থাৎ গত চার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২১৪ মিলিমিটার। এ ছাড়া শুক্রবার রাজধানীতে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তাতে আজও দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি থাকবে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে চারটি বিভাগ, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামসহ ছয়টি জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও শমসেরপাড়াসহ কিছু এলাকায় এখনো পানি জমে রয়েছে। চট্টগ্রাম নগরে রেলপথ থেকে পানি না কমায় আজ শুক্রবার পর্যন্ত কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X