কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুজনের

এডিস মশার প্রতীকী ছবি।
এডিস মশার প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৪০ জন এবং সারা দেশে ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৫৫ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ২৫৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে একজন এবং সারা দেশে একজন মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৭২ জন এবং সারা দেশে ৭১৬ জন মারা যান।

চলতি বছরের ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৬৭১ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ ৯ হাজার ৬১৬ জন ও সারা দেশে দুই লাখ ১০ হাজার ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ ১৬ হাজার ৬৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ আট হাজার ২১১ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে দুই লাখ আট হাজার ৪৩৫ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট এক হাজার ৩৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪৩৩ জন এবং সারা দেশে ৯০৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৯ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার শূন্য শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

১০

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

১১

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১২

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১৩

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১৪

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৫

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৭

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৯

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

২০
X