কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:১৯ এএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর তৃতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে দেশটির ভূমিকম্প প্রশাসন।

সোমবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ১২টা ১২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে চীন ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশ ২৮ দশমিক ৫০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১০৪ দশমিক ৬৯ ডিগ্রিতে। এর গভীরতা ছিল ৬ কিলোমিটার।

যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গাওসিয়ান কাউন্টির এক কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসন ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের কাজ করছে।

গাওসিয়ান ও পার্শ্ববর্তী গংশিয়ান কাউন্টির বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন। অনেকের ঘরের আসবাবপত্র নড়ে যায়। এ ছাড়া ইবিন শহর এবং সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

চীনে ভূমিকম্প মোকাবিলায় চার স্তরের জরুরি ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রথম স্তর সর্বোচ্চ মাত্রার জরুরি প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হয়।

সূত্র : ডেইলি চায়না

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

১০

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

১১

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

১২

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

১৩

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

১৪

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১৫

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১৬

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১৭

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৮

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৯

ঝুটের গোডাউনে আগুন

২০
X