কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

চাপের সময় কেন একা থাকতে মন চায় জানালেন মনোবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের জীবনে মানসিক চাপ একটা স্বাভাবিক বিষয়। কাজের চাপ, পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—সবই মানসিক চাপের কারণ হতে পারে।

এমন সময় অনেকেই লক্ষ্য করেন, নিজের থেকে একা থাকতে বেশি ভালো লাগে। কথা বলতে ইচ্ছা করে না, কারও সঙ্গও ভালো লাগে না। কেউ কেউ শান্ত পরিবেশ খুঁজে বেরিয়ে পড়েন পাহাড় বা সমুদ্রের দিকে।

আরও পড়ুন : নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগ

আরও পড়ুন : অতিরিক্ত চিন্তা বন্ধ হবে ৬ কৌশলে

আপনিও কি এমন পরিস্থিতিতে নিজেকে গুটিয়ে ফেলেন? তাহলে জেনে নিন এর পেছনে কারণ কী—বলছেন মনোরোগ বিশেষজ্ঞ নাদিয়া অ্যাডেসি।

কেন মানুষ চাপের সময় একা থাকতে চায়?

সব মানুষ একরকম নন। তাই চাপ সামাল দেওয়ার উপায়ও সবার ভিন্ন। কেউ মানসিক চাপের সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে থাকতে স্বস্তি বোধ করেন, আবার কেউ পুরোপুরি একা হয়ে যান।

মনোবিদ নাদিয়া বলছেন, এই একা থাকতে চাওয়ার অভ্যাসের শিকড় থাকে আমাদের শৈশবে। যারা ছোটবেলায় নিজের সমস্যাগুলো কাউকে বলতে পারেননি বা যাদের অনুভূতি গুরুত্ব পায়নি, তারা বড় হয়েও নিজেদের মতোই সবকিছু সামলাতে অভ্যস্ত হয়ে পড়েন।

তাদের মনে হয়, সমস্যার সময় একাই সামলে নিতে হবে, তাই অবচেতনভাবেই তারা নিজেকে আলাদা করে ফেলেন সবার থেকে বা সবকিছু থেকে।

শৈশবের অভিজ্ঞতার প্রভাব কতটা?

নাদিয়া অ্যাডেসি বলেন, ‘আমি যখন মানসিক চাপে থাকি, তখন একা থাকতে চাই, কারণ ছোটবেলায় আমাকে একাই সব সামলাতে হতো।’

এ ধরনের অভিজ্ঞতা যাদের হয়, তারা ধীরে ধীরে অন্যের কাছে না গিয়ে নিজের মধ্যেই চাপের সমাধান খুঁজে নিতে শেখেন। এই অভ্যাসই পরবর্তীতে চাপের মুহূর্তে একা থাকার প্রবণতা তৈরি করে।

একা থাকলে যা হতে পারে

একা থাকা অনেক সময় সাময়িক স্বস্তি দিলেও, এর কিছু নেতিবাচক দিক রয়েছে। যেমন:

- নিজের অনুভূতি প্রকাশে সমস্যা হতে পারে

- প্রিয়জনদের সঙ্গে দূরত্ব তৈরি হয়

- সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে

- নিজেকে আরও একা, বিচ্ছিন্ন মনে হতে পারে

- আত্মবিশ্বাস কমে যেতে পারে

- কর্মক্ষেত্রেও প্রভাব পড়ে

নাদিয়া জানান, অনেক সময় আমরা বুঝিই না কখন এই একা থাকার অভ্যাস আমাদের ক্ষতি করছে।

কীভাবে বদলাবেন অভ্যাস?

এটা সত্যি, একা থাকার অভ্যাস একদিনে বদলানো যায় না। তবে ধীরে ধীরে কিছু সহজ পদক্ষেপ নিলে পরিবর্তন সম্ভব। যেমন:

- নিজের অনুভূতি গোপন না রেখে কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিন

- চাপের সময় নিজেকে পুরোপুরি আলাদা না করে দিনশেষে হলেও কারও সঙ্গে কথা বলুন

- ছোট ছোট বিষয়েও মতপ্রকাশ করার অভ্যাস করুন

- সময় দিন, ধৈর্য রাখুন

নাদিয়া মনে করিয়ে দেন, ‘মানুষ সামাজিক জীব। সম্পর্ক আর যোগাযোগই আমাদের মানসিক সুস্থতায় বড় ভূমিকা রাখে।’

আরও পড়ুন : বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? নিজেকে যাচাই করুন ৬ প্রশ্নে

আরও পড়ুন : যে ৫ কারণে সারাক্ষণ ক্লান্ত লাগে

চাপের সময় একা থাকতে ইচ্ছে করাটাই অস্বাভাবিক নয়। তবে এই অভ্যাস যদি আপনাকে ধীরে ধীরে সবার থেকে আলাদা করে দেয়, তাহলে সেটি নিয়ে ভাবার সময় এসেছে। অনুভূতিগুলো বোঝা, প্রকাশ করা এবং নিজের মানুষদের সঙ্গে শেয়ার করাটাই হতে পারে চাপ থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X