কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত চিন্তা বন্ধ হবে ৬ কৌশলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের মনের অবস্থাই ঠিক করে দেয়—আমরা শান্ত, না অস্থির। মন ভালো থাকলে জীবন অনেক সহজ মনে হয়। কিন্তু একটু দুশ্চিন্তা থেকেই শুরু হয় অতিরিক্ত চিন্তা, ঘুম নষ্ট হয়ে যায়, মন চাপে থাকে, মাথা কাজ করে না।

আরও পড়ুন : গ্যাসের সমস্যায় স্বস্তির কিছু ঘরোয়া উপায়

আরও পড়ুন : সারাদিন সতেজ থাকতে সকালে করুন এই সহজ ব্যায়াম

ভালো খবর হলো—জাপানি সংস্কৃতিতে এমন কিছু দারুণ জীবনচর্চা বা কৌশল আছে, যেগুলো মেনে চললে মন অনেকটাই হালকা থাকে। চলুন দেখে নেই এমন ৬টি কৌশল যা অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত থাকতে সাহায্য করবে।

১. শোগানাই – ‘এই নিয়ে কিছুই করার নেই’

জাপানিরা একটি কথায় বিশ্বাস করে- যেটা বদলাতে পারি না, সেটা নিয়ে চিন্তা করেও লাভ নেই।

মনে করুন, কোনো ভুল হয়েছে, ভবিষ্যৎ নিয়ে টেনশন করছেন — নিজের মনকে বলুন: ‘শোগানাই। এই বিষয়ে আমার কিছু করার নেই। এখন সামনে এগিয়ে যেতে হবে।’ এভাবে নিজেকে ক্ষমা করতে শিখুন। এটা খুবই হালকা অনুভব করাবে।

২. শিরিন-ইয়োকু – প্রকৃতির মাঝে হাঁটা

মাথা যখন চিন্তায় ভার হয়ে আসে, তখন ঘরের মধ্যে বসে না থেকে বাইরে বেরিয়ে পড়ুন।

একটু পার্কে হেঁটে আসুন, গাছের দিকে তাকান, পাখির শব্দ শুনুন, বাতাসের স্পর্শ অনুভব করুন। জাপানে একে বলে ‘শিরিন-ইয়োকু’ — মানে, প্রকৃতির কোলে সময় কাটানো। এটা মনকে দ্রুত শান্ত করে।

৩. নেনবুতসু – একটাই শান্তির শব্দ বারবার বলা

আপনি যেকোনো শব্দ বেছে নিতে পারেন—যা আপনাকে শান্ত করে:

আল্লাহু আকবর

ওম

শান্তি

ধন্যবাদ

চুপচাপ মনে মনে বলুন, অথবা আস্তে করে উচ্চারণ করুন। শব্দের পুনরাবৃত্তি মনকে ব্যস্ত রাখে এবং অকারণ চিন্তা দূরে ঠেলে দেয়।

৪. জাজেন – চুপচাপ বসে থাকা

প্রতিদিন মাত্র ৫ মিনিট নিজেকে দিন।

চোখ বন্ধ করে বসুন। গভীরভাবে শ্বাস নিন, ছেড়ে দিন। অন্য কিছু ভাবার দরকার নেই। শুধু নিজের নিঃশ্বাসটা টের পান। এই ‘জাজেন’ প্র্যাকটিস আপনার মাথার ভেতরের অশান্ত চিন্তার শব্দগুলোকে ধীরে ধীরে থামিয়ে দেবে।

৫. গামন – ধৈর্য ও সহনশীলতা চর্চা করা

সব কিছু আমাদের ইচ্ছেমতো হয় না — এটা স্বীকার করাও একটা শক্তি।

‘গামন’ কৌশল শেখায়:

‘এই সময়টা কঠিন — কিন্তু এটা চলে যাবে।’

আপনার সহ্যশক্তি যত বাড়বে, আপনি মানসিকভাবে তত শক্তিশালী হবেন। প্রতিদিনের জীবনে এটা অনেক কাজে আসে।

৬. ওয়াবি-সাবি – অসম্পূর্ণতাকেও ভালোবাসা

জীবনে সব কিছু নিখুঁত হবে না। এবং দরকারও নেই।

‘ওয়াবি-সাবি’ শেখায়:

– ছোট ছোট সুন্দর জিনিস খুঁজে বের করতে

– জীবনকে যেমন আছে, তেমন গ্রহণ করতে

একটা পুরনো কাপ, ভাঙা জানালায় আসা আলো, বৃষ্টির শব্দ — এসবের মাঝেই আছে প্রশান্তি।

চিন্তার ভিড় থেকে সরে এসে এই ক্ষণিকের সৌন্দর্যগুলো উপভোগ করুন।

আরও পড়ুন : গরম খাবারে লেবু দিয়ে খাচ্ছেন? জেনে নিন ফলাফল

আরও পড়ুন : চায়ের সঙ্গে কোন খাবার খেলে কী সমস্যা হতে পারে

মন শান্ত রাখার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই। এই ৬টি জাপানি অভ্যাস আপনি ধীরে ধীরে নিজের জীবনে নিয়ে এলে মন অনেক হালকা লাগবে, চিন্তা অনেকটাই কমে যাবে।

মনে রাখবেন, মন ভালো তো সব ভালো!

সূত্র : মিডিয়াম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X