কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২২ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

সময় বাঁচাতে সকালে রোজ পাউরুটি খাচ্ছেন, শরীরে যে প্রভাব পড়ছে

ফাইল ছবি
ফাইল ছবি

সকালে অফিস কিংবা অন্য কাজের ব্যস্ততায় হাতে সময় কম থাকে। তাই ঝটপট নাশতা হিসেবে অনেকেই বেছে নেন পাউরুটি। কেউ সাধারণ পাউরুটি, আবার কেউ বিভিন্ন পাউরুটি-ভিত্তিক পদ খান।

তবে চিকিৎসকদের মতে, প্রতিদিন পাউরুটি খাওয়া স্বাস্থ্যের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর। মেডিকেলনিউজ টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, পাউরুটি নিয়মিত খেলে ভয়াবহ রোগের ঝুঁকি বাড়তে পারে। আসুন জেনে নেই পাউরুটি খাওয়া নিয়ে কেন চিকিৎসকরা সতর্কবার্তা দিচ্ছেন।

খালি পেটে পাউরুটি : পাউরুটির অন্যতম উপাদান ইস্ট। এটি ব্যবহারে পাউরুটিকে সুন্দরভাবে ফুলিয়ে তোলে। অন্যদিকে চিকিৎসকরা খালি পেটে ইস্ট জাতীয় খাবার এড়িয়ে যেতে বলেন। তাই বলা যায়, খালি পেটে পাউরুটি না খাওয়াই ভালো। এতে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কেউ যদি দীর্ঘদিন ধরে নিয়মিত পাউরুটি খান তবে তার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। চিকিৎসকদের মতে, পাউরুটি মোটেই প্রতিদিন খাওয়া যাবে না। পাউরুটিতে থাকা উপাদান আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। নিয়মিত পাউরুটি খাওয়ার অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে।

পাউরুটি খেলে আমাদের শরীরে যে ধরনের প্রভাব পড়ে তা হলো—

মস্তিষ্কের ওপর প্রভাব : চিকিৎসকদের মতে, পাউরুটিতে থাকা কিছু যৌগ নিয়মিত শরীরে প্রবেশ করলে তা মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রতিদিন পাউরুটি খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গ্যাস-অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায় : পাউরুটিতে গ্লুটেনের উপস্থিতি বেশি থাকে। অনেকের জন্য এটি পেটের সমস্যা বিশেষ করে গ্যাস ও অ্যাসিডিটির কারণ হতে পারে। যাদের আগে থেকেই এ ধরনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে পাউরুটি খেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

পুষ্টিহীন ময়দার ফাঁদ : পাউরুটি ময়দা থেকে তৈরি হয়। ময়দায় ফাইবার কম, কিন্তু ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি। ফলে পাউরুটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এতে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলও খুব কম থাকে, যা শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে।

ওজন ও হৃদরোগের ঝুঁকি : পাউরুটিতে চিনি ও লবণের পরিমাণ অনেক বেশি। তাই নিয়মিত খেলে ওজন দ্রুত বাড়তে পারে, একই সঙ্গে বাড়ে উচ্চ রক্তচাপের ঝুঁকিও। এ ছাড়া অতিরিক্ত চিনি এবং ট্রান্স ফ্যাটের কারণে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে হৃদরোগের সম্ভাবনাও বাড়ে। যাদের বয়স একটু বেশি, তাদের জন্য এটি বেশি বিপজ্জনক।

সবার উচিত সকালের নাশতায় পাউরুটি বাদ দিয়ে এমন কোনো স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া, যা দ্রুত প্রস্তুত হয় এবং পুষ্টিতে ভরপুর। যেমন—ওটস, ফল-মূল, ডিম বা ঘরে তৈরি স্বাস্থ্যকর সবজি স্যান্ডউইচ। সময়ের সঙ্গে স্বাস্থ্য সচেতন হোন, কারণ সুস্থ থাকাই বড় সুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১১

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১২

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৩

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৪

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৫

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৬

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৭

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

১৮

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

২০
X