সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওজন কমানোর জন্য অনেকে ডায়েট করেন, জিমে যান, হাঁটাহাঁটিও করেন—তবুও মেদ কমতে যেন সময় নিচ্ছে। শুধু খাবার নিয়ন্ত্রণ আর শরীরচর্চা করলেই যে দ্রুত ফল মিলবে, তা কিন্তু সব সময় হয় না।

আসলে শরীরকে ভেতর থেকে ঠিকভাবে প্রস্তুত করতে হয়। তার জন্য দিনের শুরুটা হওয়া দরকার কিছু সঠিক অভ্যাস দিয়ে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে যদি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা যায় তাহলে ওজন কমানো অনেকটাই সহজ হয়।

লাইফস্টাইল বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে মাত্র ৫টি কাজ নিয়ম করে করলে শরীরের মেটাবলিজম বাড়ে, হজমশক্তি উন্নত হয় এবং ওজনও কমে দ্রুত।

চলুন আজ জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কী কী করবেন যাতে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

দিন শুরু করুন দারচিনি চা দিয়ে

ঘুম থেকে উঠে এক গ্লাস দারচিনি ভেজানো গরম জল খেলে শরীর ডিটক্স হয়, হজমশক্তি বাড়ে এবং মেটাবলিজমও ঠিকভাবে কাজ করে। প্রতিদিন সকালে এই হালকা ভেষজ চা খাওয়া ওজন কমানোর দারুণ এক ঘরোয়া উপায়।

ভেজানো চিয়াবীজ খান টক দইয়ের সঙ্গে

চিয়াবীজে থাকে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন আর মিনারেল। এক চামচ চিয়াবীজ পানিতে ভিজিয়ে রেখে সেটা টক দইয়ের সঙ্গে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, খিদে কম লাগে, আর রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

চিনি ও ময়দা থেকে দূরে থাকুন

প্রক্রিয়াজাত খাবার যেমন—চিনি, ময়দা বা সাদা পাউরুটি এগুলো ওজন বাড়ানোর অন্যতম কারণ। সকালে এসব খাওয়ার অভ্যাস থাকলে এখনই বাদ দিন। এর বদলে বেছে নিন ফাইবারসমৃদ্ধ প্রাকৃতিক খাবার।

কফি খান, তবে খালি পেটে নয়

অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি খেয়ে ফেলেন। এটা ঠিক নয়। এরিকা বলছেন, আগে প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ প্রাতরাশ সেরে তবেই কফি খান। এতে কর্টিসল (স্ট্রেস হরমোন) নিয়ন্ত্রণে থাকবে, যা ওজন বাড়ার একটা বড় কারণ।

হালকা রোদে মিনিট দশেক হাঁটুন

সকালবেলায় সূর্যের আলো ততটা তেজি থাকে না। তাই হালকা রোদে ১০ মিনিট হাঁটলে শরীর পায় ভিটামিন ডি, বাড়ে এনার্জি, আর মেটাবলিজমও কাজ করে সঠিকভাবে। হাঁটাহাঁটি শরীরচর্চার একটি অন্যতম সহজ উপায়, যা মেদ ঝরাতে দারুণ কাজ করে।

ঘুমও কিন্তু গুরুত্বপূর্ণ

চিকিৎসক জয়শন পাল বলছেন, শুধু ডায়েট বা ব্যায়াম করলেই হবে না। প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। শরীর যদি ঠিকভাবে বিশ্রাম না পায়, তাহলে ওজন কমা অনেকটাই কঠিন হয়ে যায়।

ওজন কমাতে চাইলে শুধু খাওয়াদাওয়া নয়; বরং ঘুম থেকে উঠে কীভাবে দিন শুরু করছেন সেটাও বড় ব্যাপার। এই ৫টি ছোট অভ্যাস যদি রোজ মেনে চলতে পারেন, তাহলে সবসময় নিজেকে দেখতে পাবেন অনেকটা হালকা আর প্রাণবন্ত!

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X